ম্যারিকো, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
এর মধ্যে ম্যারিকো ৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে। আগে কোম্পানিটি ৪০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেওয়ায় মোট লভ্যাংশ ৪৫০ শতাংশে দাঁড়ালো।
আর কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স দেবে ১০ শতাংশ লভ্যাংশ, যার ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।
ম্যারিকো বাংলাদেশের পরিচালনা পর্ষদের সোমবারের বৈঠকে গত বছরের জন্য লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৬ জুলাই, যার জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ২২ মে।
গত বছর কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ৮৯ পয়সা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৪ টাকা ২৫ পয়সায়।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সোমবারের বৈঠকে গত বছরের জন্য লভ্যাংশের ১০ শতাংশ লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।
২৩ জুন অনুষ্ঠেয় কোম্পানির এজিএমের জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ১৭ মে।
গত কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে একটাকা ৫১ পয়সা, মোট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৯ পয়সা।
