টানা দরপতনে পুঁজিবাজার
সপ্তাহের দ্বিতীয় দিনেও সূচক ও লেনদেন কমেছে উভয় পুঁজিবাজারে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্টের বেশি কমেছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস ডিএসইতে সূচকের পতন হল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট।
এদিন দুই বাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। এরমধ্যে ডিএসইতে ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। সিএসইতে দরপতন হয়েছে ৬১ শতাংশ কোম্পানির।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৩৩১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৩ কোটি ৭৭ লাখ টাকা বেশি।
আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩০৭ কোটি ৫১ লাখ টাকা।
এদিন ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩২১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫৩ পয়েন্টে।
আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৫৮ পয়েন্টে।
সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৪১ শতাংশ কমে ১৩ হাজার ২৯৪ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
লেনদেন হয়েছে ১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার।
