শেয়ারহোল্ডারদের জন্য ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি ইন্সুরেন্স কোম্পানি ও দুটি আর্থিক প্রতিষ্ঠান তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে ।
গত বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি
বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৯ জুন সকাল সাড়ে ১০টায় দিলকুশার বিসিআইসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ১৫ মে।
গত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে ১ টাকা ৭০ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৫ টাকা ৬৯ পয়সা।
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির এজিএম ৫ জুন সকাল সাড়ে ১০টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ১৫ মে।
গত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৬৪ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৩ টাকা ৩৫ পয়সা।
পিপলস ইন্সুরেন্স কোম্পানি
পিপলস ইন্সুরেন্স কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির এজিএম ৩১ মে সকাল ১১টায় লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ১৫ মে।
গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে ১ টাকা ৮২পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য ২২ টাকা ৮৫ পয়সা।
সিটি জেনারেল ইন্সুরেন্স
সিটি জেনারেল ইন্সুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির এজিএম ২২ জুন সকাল সাড়ে ১১টায় বিসিআইসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ১৫ মে।
গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে দেড় টাকা।; শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৬ টাকা ১৪ পয়সা।
