সপ্তাহের প্রথম দিনে পড়েছে সূচক-লেনদেন
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২ পয়েন্ট কমে ৪ হাজার ৩৩৮ পয়েন্ট হয়েছে।
এদিন ডিএসইতে ৩০৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৬ দশমিক ২৪ শতাংশ কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টির।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১৭ দশমিক ৬০ শতাংশ কম।
লেনদেনে থাকা ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১০৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।
