২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ কোম্পানি, ১০ ফান্ডের বোর্ড সভার দিন ঘোষণা

বিভিন্ন মেয়াদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য ১৭ কোম্পানির পরিচালনা পর্ষদ ও ১০ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ডের সভার দিন ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 08:32 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

রহিম টেক্সটাইল মিলস, যমুনা অয়েল, প্রিমিয়ার সিমেন্ট মিলস ও নর্দান জুট মেনুফেকচারিং কোম্পানি ২৬ এপ্রিলের সভায় তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করবে।

তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করতে ২৭ এপ্রিল নয়টি কোম্পানির পরিচালনা পর্ষদ বসবে।

এগুলো হলো- আমরা টেকনোলজি, মালেক স্পিনিং মিলস, মাইডাস ফাইন্যান্স, স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌, আনোয়ার গ্যালভানাইজিং ও সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি।

একই দিন সভায় আইডিএলসি ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রথম প্রান্তিকের এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করবে।

সায়হাম টেক্সটাইল মিলসের পরিচালনা পর্ষদ ২৮ এপ্রিল তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি মিউচুয়াল ফান্ড অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে ট্রাস্টি বোর্ডের সভায় বসবে ২৬ এপ্রিল।

এগুলো হলো- আইএফআইএল ইসলামি মিউচুয়াল ফান্ড-১, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।