শেয়ারহোল্ডারদের জন্য ঢাকা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক এবং ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেড।
বুধবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ লভ্যাংশের এ সুপারিশ করেছে।
ঢাকা ব্যাংক লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ মে সকাল ১১ টায় রেডিসনে অনুষ্ঠিত হবে; রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২.৪২ টাকা।
শেয়ারপ্রতি সম্পদমূল্য ২১.৮৯ টাকা ।
