২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরবৃদ্ধির শীর্ষে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেনে সবচেয়ে বেশি দর বেড়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিডেটের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 10:14 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে ৯ দশমিক ৭৯ শতাংশ দর বৃদ্ধি হয়েছে কোম্পানিটির শেয়ারের।

ডিএসইর ওয়েবসাইটে জানা গেছে, মঙ্গলবার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডেরর সমাপনী মূল্য ছিল ১৯ দশমিক ৪০ টাকা। বুধবার দিনশেষে তা দাঁড়িয়েছে ২১ দশমিক ৩০ টাকা।

এদিন দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড; কোম্পানিটির দর বেড়েছে ৮ দশমিক ৪৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (৮ দশমিক ১১ শতাংশ), সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড (৭ দশমিক ৯৮ শতাংশ), এমজেএল বাংলাদেশ লিমিটেড (৭ দশমিক ৮৬ শতাংশ), জেমিনী সী ফুড লিমিটেড (৭ দশমিক ৪৯ শতাংশ), সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড (৬ দশমিক ৬২ শতাংশ), দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৬ দশমিক ৩৮ শতাংশ), ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড (৬ দশমিক ২৪ শতাংশ) এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (৫ দশমিক ৮১ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।