সূচক-লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক এবং লেনদেন বেড়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫৯ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন ৪৭৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৭ দশমিক ৬৭ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৭৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪১৪ পয়েন্ট হয়েছে।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৩৩ দশমিক ৬৫ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৪২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
