২০ শতাংশ লভ্যাংশ দেবে ইসলামী ব্যাংক
শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ব্যাংক লিমিটেড।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ জুন অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১১ মে।
সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির শেয়ারপ্রতি কনসলিডেটেড মুনাফা হয়েছে ১ দশমিক ৯৬ টাকা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৯ দশমিক ৩৭ টাকা।
গত বছর ইসলামী ব্যাংক ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ১৯৮৫ সালে ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
