২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরডি ফুডের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট (আরডি ফুড)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 06:05 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে।

খাদ্য খাতের কোম্পানি আরডির পরিচালনা পর্ষদ গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানানো হয়েছে।

গত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৭ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৮ মে, যার রেকর্ড ডেট ৯ মে।