পুঁজিবাজারে লেনদেনে বেড়েছে
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কিছুটা কমলেও লেনদেন বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সোমবার প্রায় ২ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯১ পয়েন্টে নামে।
তবে লেনদেন আগের দিনের চেয়ে ৩৪ দশমিক ৬১ শতাংশ বেড়ে ৪২৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
হাতবদল হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৪২টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
লেনদেন হয়েছে ২৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ৪৪ দশমিক ৬৬ শতাংশ বেশি।
হাতবদল হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১১৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির।
