৫ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের পাঁচটি কোম্পানির পরিচালনা পর্ষদের সভার সূচি ঘোষণা করা হয়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের সভা ১৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা হবে ২১ এপ্রিল বেলা ২টা ৪৫ মিনিটে।
ওই দিন বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের সভা।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির পরিচালনা পর্ষদ বসবে ২৪ এপ্রিল বিকাল সাড়ে ৩টায়।
বৈঠকে কোম্পানিগুলোর গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা দেওয়া হতে পারে।
