দরপতনের শীর্ষে ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে সবচেয়ে বেশি।
রোববার দিন শেষে ফান্ডটির শেয়ারের দর ৯ দশমিক ৩২ শতাংশ কমে ১৭ টাকা ৫০ পয়সায় নেমেছে। বৃহস্পতিবার এই ফান্ডের সমাপনী দর ছিল ১৯ টাকা ৩০ পয়সা।
এরপর রয়েছে যথাক্রমে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস (৭ দশমিক ৬৪ শতাংশ), সোনার বাংলা ইন্সুরেন্স (৭ দশমিক ৫৯ শতাংশ), শ্যামপুর সুগার মিলস (৭ দশমিক ১৪ শতাংশ), প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি (৫ দশমিক ১৫ শতাংশ), পুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ৫৫ শতাংশ), ওরিয়ন ইনফিউশন (৪ দশমিক ৫১ শতাংশ), ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং (৪ দশমিক ৪৬ শতাংশ) ও গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ (৪ দশমিক ৩৮ শতাংশ)।
দর হারানোর এই তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
