২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১৯ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 06:23 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

গত বছরের জন্য এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

গত ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৮ পয়সা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৬১ পয়সায়।

কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ঠিক করা হয়েছে ৩০ মে, যার রেকর্ড ডেট ৮ মে।