পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৩ পয়েন্টে নেমেছে।
হাতবদল হয়েছে ৩১৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৮ দশমিক ৯১ শতাংশ কম।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৩৪ পয়েন্টে নামে।
লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ২২ দশমিক ৮৫ শতাংশ কম।
হাতবদল হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৩০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
