২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যারামিটের শেয়ারের দরবৃদ্ধি অস্বাভাবিক

শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোনো কারণ খুঁজে পায়নি পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যারামিট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 05:35 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

বিবিধ খাতের এই কোম্পানির বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) রোববার ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।

১০ এপ্রিল শেয়ারটির সমাপনী দর ছিল ৩৬৭ টাকা ২০ পয়সা, যা ৩৬ দশমিক ৫২ শতাংশ বেড়ে সোমবার ৫০১ টাকা ৩০ পয়সায় উঠেছে।

শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বিবেচনা করে কারণ জানতে চেয়ে নোটিস পাঠায় ডিএসই।

জবাবে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে বলে কোম্পানিটি জানিয়েছে।