লেনদেন কমেছে পুঁজিবাজারে
বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে।
বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ১৯ শতাংশ।
এদিন ডিএসইতে ৩৯০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, মঙ্গলবার যার পরিমাণ ছিল ৪৭৫ কোটি ৯৬ টাকা।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪০ পয়েন্টে।
ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৩ পয়েন্টে।
লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২০টি কোম্পানির। কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৭১ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
লেনদেন হয়েছে ২৪ কোটি ৩৪ লাখ টাকা। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি ৪৩ লাখ টাকা।
