ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে বিডিওয়েলডিং
সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দরবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস।
মঙ্গলবার লেনদেন শেষে জ্বালানি ও বিদ্যুৎ খাতের এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ০০ শতাংশ বেড়েছে।
এদিন দর বাড়ার তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ইস্টার্ন ক্যাবলস ৯ দশমিক ৯৮ শতাংশ দরবৃদ্ধি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
এরপর রয়েছে যথাক্রমে কেয়া কসমেটিক্স (৯ দশমিক ৮৫ শতাংশ), আরামিট (৮ দশমিক ৬৭ শতাংশ), মেঘনা পেট্রোলিয়াম (৭ দশমিক ৬০ শতাংশ), আল-হাজ্ব টেক্সটাইল মিলস্ (৬ দশমিক ৫৮ শতাংশ), এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড (৫ দশমিক ৮০ শতাংশ), রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি (৫ দশমিক ৬৩ শতাংশ), দেশ গামের্ন্টস (৪ দশমিক ৩৮ শতাংশ) এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি (৪ দশমিক ১২ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
