ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে আরামিট
সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দরবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে রয়েছে আরামিট।
সোমবার লেনদেন শেষে এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭২ শতাংশ বেড়েছে।
এদিন দর বাড়ার তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬ দশমিক শূন্য ৫ শতাংশ দরবৃদ্ধি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ক্যাবলস্।
এরপর রয়েছে যথাক্রমে বাংলাদেশ ল্যাম্পস (৫ দশমিক ৯১ শতাংশ), দড়িন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম লিমিটেড (৪ দশমিক ৯৮ শতাংশ), এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (৪ দশমিক ৬০ শতাংশ), ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড (৪ দশমিক ৫৫ শতাংশ), ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ (৪ দশমিক ৩৮ শতাংশ), শাশা ডেনিম্স লিমিটেড (৪ দশমিক ০৮ শতাংশ), ন্যাশনাল টিউব (৩ দশমিক ৯৫ শতাংশ) এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস্ (৩ দশমিক ৫৩ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
