ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে কেয়া কসমেটিক্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে কেয়া কসমেটিক্স লিমিটেডের।
বুধবার লেনদেন শেষে কোম্পানিটির দাম বেড়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ।
মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এই দাম বৃদ্ধি হয়েছে।
ডিএসই এর ওয়েবসাইট থেকে জানা গেছে, মঙ্গলবার কেয়া কসমেটিক্স এর সমাপনী মূল্য ছিল ১৪.৬০ টাকা। বুধবার দিন শেষে তা দাঁড়ায় ১৬ টাকা।
এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড (৭ দশমিক ২৫ শতাংশ), ওরিয়ন ইনফিউশন (৬ দশমিক ৪৩ শতাংশ), প্রগতি লাইফ ইন্সুরেন্স (৪ দশমিক ৫১ শতাংশ), এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ১৭ শতাংশ), ইউনাইটেড ইন্সুরেন্স (৪ দশমিক ০৯ শতাংশ), আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ০৮ শতাংশ), শাশা ডেনিম্ লিমিটেড (৪ দশমিক ০১ শতাংশ) এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্ লিমিটেড (৪ দশমিক ০১ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
