স্পট মার্কেটে আল-আরাফাহ ব্যাংক
রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।
বুধবার থেকে ৭ এপ্রিল পর্যন্ত স্পট মার্কেটে এই লেনদেন চলবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
ব্যাংকের রেকর্ড ডেট ১০ এপ্রিল। ওইদিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
