২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বিক্রি করবেন বঙ্গজ ও গ্রিন ডেল্টার উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের দুই উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 11:28 AM

Updated : 20 Aug 2022, 12:23 PM

এর মধ্যে বঙ্গজের উদ্যোক্তা পরিচালক মাহবুবুল হক তার হাতে থাকা ২৮ হাজার ১৩৬ শেয়ারের মধ্যে থেকে ১০ হাজার শেয়ার বিক্রি করবেন বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

৩০ কার্যদিবসের মধ্যে বাজার দরে এই শেয়ার বিক্রি করতে হবে।

অন্যদিকে গ্রিন ডেল্টা ইন্সুরেন্সের উদ্যোক্তা ফাহিমা ফারুক চৌধুরী তার হাতে থাকা ৯৭ হাজার ২১২ শেয়ারের মধ্যে থেকে ৩৭ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। 

তিনিও ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদরে এই শেয়ার বিক্রি করতে পারবেন।