২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিরীক্ষিত প্রতিবেদনে মুনাফা দেখিয়েছে ডোরীন

পুঁজিবাজারে লেনদেন শুরুর আগের দিন চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে তালিকাভুক্ত কোম্পাসি ডোরীন পাওয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 04:59 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

২০১৫-১৬ অর্থবছরে অক্টোবর-ডিসেম্বর সময়ের আর্থিক প্রতিবেদনে বিদ্যুৎ খাতের এই কোম্পানি মুনাফা করেছে বলে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

অনিরীক্ষিত এই প্রতিবেদনে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের মুনাফা দেখানো হয়েছে এককোটি ৭০ লাখ টাকা, আর প্রথম ছয় মাসে দেখানো হয়েছে ৩ কোটি ৮৫ লাখ টাকা ।

কোম্পানিটির আইপিও পরবর্তী শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখানো হয়েছে ২১ পয়সা, যা আগে ছিল ২৯ পয়সা।

আর জুলাই-ডিসেম্বর সময়ে আইপিও পরবর্তী ইপিএস দেখানো হয়েছে, ৪৮ পয়সা, যা আগে ছিল ৬৬ পয়সা।

সম্প্রতি তালিকাভুক্ত হওয়া ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমসের শেয়ারের লেনদেন বুধবার পুঁজিবাজারে শুরু হবে।