২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২% লভ্যাংশ দেবে মার্কেন্টাইল ব্যাংক

শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 02:50 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার এই তথ্য জানানো হয়।

গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদ লভ্যাংশের সিদ্ধান্ত নেয়।

এসময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে একটাকা ৯০ পয়সা; শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ০৬ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংকের কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ মে সকাল ১১টায় বিজয়নগর ফার্স হোটেলে অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ২৬ এপ্রিল।