২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ১৫% লভ্যাংশ দেবে জিএসপি ফাইন্যান্স

শেয়ারহোল্ডারদের জন্য ১৫ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 02:30 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার এই তথ্য প্রকাশ করা হয়।

ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সোমবারের সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশের সিদ্ধান্ত হয়।

গত বছর কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে একটাকা ৯০ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৬৮ পয়সা।

জিএসপি ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৫ মে সকাল ১১টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে, যা রেকর্ড ডেট ২৬ এপ্রিল।