ওয়াটা কেমিকেলের ডিবেঞ্চার কিনবে আইসিবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিকেলের ৩৫ কোটি টাকা মূল্যের ডিবেঞ্চার কেনার অনুমোদন পেয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় অনুমোদন দেওয়া বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৬ বছরমেয়াদি এই ডিবেঞ্চার হবে রিডিমেবল, নন-কনভার্টিবল, নন-পার্টিসিপেটিভ ও নন-কিউমুলেটিভ।
প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা ধরে ডিবেঞ্চারের মোট সংখ্যা হবে ৩ কোটি ৫০ হাজার।
একবছরের গ্রেসসহ সাত বছরে ডিবেঞ্চারটির সম্পূর্ণ রিডেম্পশন হবে।
১৯৯২ সালে ওয়াটা কেমিকেলের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
