আইপিও ছাড়ার অনুমতি পেল ইভিন্স টেক্সটাইলস
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পেয়েছে ইভিন্স টেক্সটাইলস।
সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় অনুমোদন দেওয়া বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাজারে ১০ টাকা মূল্যের ১ কোটি ৭০ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।
উত্তোলিত অর্থ মেশিনারিজ ক্রয়, ভবন নির্মাণ, চলতি মূলধন ও আইপিও খরচ খাতে ব্যয় হবে।
গত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৬২ পয়সা; শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৬২ পয়সা হয়েছে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
