স্পট মার্কেটে উত্তরা ব্যাংকের শেয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের শেয়ার মঙ্গলবার থেকে স্পট মার্কেটে যাচ্ছে ।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
স্পট মার্কেটে লেনদেন চলবে ৬ এপ্রিল বুধবার পর্যন্ত। উত্তরা ব্যাংকের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল।
ওইদিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
