২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিন স্পিনিং মিলসের পরিচালকদের জরিমানা

পুঁজিবাজার থেকে তোলা অর্থ অনুমোদন ছাড়া ব্যাংকে জমা রাখায় মতিন স্পিনিং মিলসের পরিচালকদের জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 05:42 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভায় স্বতন্ত্র বা মনোনীত পরিচালক ছাড়া সবাইকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রসপেক্টাসে বর্ণিত উদ্দেশ্য ছাড়া আইপিওর অর্থ অন্য কোনো খাতে ব্যবহার করতে হলে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হয়।

কিন্তু মতিন স্পিনিং অনুমোদন ছাড়াই আইপিওর টাকা এফডিআর হিসাবে ব্যাংকে আমানত রেখেছে। আবার ঋণ নিয়ে প্রকল্পের অর্থায়ন করেছে।

এছাড়া স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার ১২ মাসের মধ্যে আইপিও ফান্ড ব্যবহার করার বাধ্যবাকতা থাকলেও সেটি পরিপালনেও পালনেও কোম্পানিটি ব্যর্থ হয়েছে।

মতিন স্পিনিং ২৭ টাকা প্রিমিয়ামসহ ৩৭ টাকা বরাদ্দমূল্যে ২০১৪ সালের জানুয়ারি মাসে ৩ কোটি ৪১ লাখ শেয়ার ছেড়ে ১২৬ কোটি ১৭ লাখ টাকা সংগ্রহ করে।