২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টার্ন ব্যাংকের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 09:58 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

এর মধ্যে ২০ শতাংশ নগদ  ও ১৫ শতাংশ বোনাস শেয়ার।

অর্থাৎ রেকর্ড ডেট পর্যন্ত কোনো শেয়ারহোল্ডারের অ্যাকাউন্টে যতো শেয়ার জমা থাকবে তার প্রত্যেকটির বিপরীতে ২ টাকা করে জমা হবে; ১০০টি শেয়ার থাকলে যোগ হবে ১৫টি শেয়ার।

রোববার পরিচালনা পর্ষদের সভায় এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে ব্যাংকটির হেড অব কমিউনিকেশনস জিয়াউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

এই সময়ে বেসরকারি খাতের এই ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৩ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫৪ পয়সা।

আগামী ১৯ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ২৫ এপ্রিল।