নিটল ইন্স্যুরেন্সের ১২ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ইপিএস হয়েছে ২ টাকা ৬৩ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৮ পয়সা
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৫ জুন ট্রাস্ট মিলনায়তনে। এর জন্য রেকর্ড ডেট আগামী ২৫ এপ্রিল।
