২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসইসি’র সামনে বিনিয়োগকারীদের মানববন্ধন

অতিরিক্ত প্রিমিয়ামসহ আইপিও অনুমোদন স্থায়ীভাবে বন্ধ করাসহ বেশ কয়েকটি দাবিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের (বিএসইসি) সামনে মানববন্ধন করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 07:16 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

রোববার মানববন্ধন শেষে সংগঠনের প্রতিনিধিরা বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ বিষয়ে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন আকন্দের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা আমাদের ১০ দফা দাবি নিয়ে বিএসইসিতে গিয়েছিলাম।  নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান আমাদের সঙ্গে পৌনে এক ঘণ্টা কথা বলেছেন । সেখানে আমরা আমাদের ১০ দফা দাবি তুলে ধরেছি ।”