২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়া

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ব্যাংক এশিয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 05:41 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

রোববার দিন শেষে ব্যাংক খাতের এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে ১৩ দশমিক শূন্য ২ শতাংশ কমেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ব্যাংক এশিয়ার শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৬ টাকা ৯০ পয়সা, যা রোববার দিন শেষে কমে ১৪ টাকা ৭০ পয়সায় নেমেছে।

এদিন দরপতনের তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৩৬ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে জুট স্পিনার্স (৮ দশমিক ৯২ শতাংশ), দুলামিয়া কটন স্পিনিং মিলস (৫ দশমিক ৬৩ শতাংশ), ইউনাইটেড ইন্সুরেন্স (৫ দশমিক ২৮ শতাংশ), ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং (৫ দশমিক ২৬ শতাংশ), সোনার বাংলা ইন্সুরেন্স (৪ দশমিক ৭৩ শতাংশ), প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি (৩ দশমিক ৯১ শতাংশ), এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান (৩ দশমিক ৮৫ শতাংশ) এবং ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ (৩ দশমিক ৬৬ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।