১২% বোনাস লভ্যাংশ দেবে নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স
শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
বিমা খাতের এই কোম্পানির পরিচালনা পর্ষদ গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের এই সুপারিশ করে।
নর্দার্ন ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২ জুন সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ২৪ এপ্রিল।
গত বছর এই কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২০ টাকা ৬৭ পয়সায় দাঁড়িয়েছে।
২০০৮ সালে নর্দার্ন ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
