১০% নগদ লভ্যাংশ দেবে সেন্ট্রাল ইন্সুরেন্স
শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সেন্ট্রাল ইন্সুরেন্স।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের এই কোম্পানির পরিচালনা পর্ষদ গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের এই সিদ্ধান্ত নিয়েছে।
সেন্ট্রাল ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২ জুন সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভার স্থান এখনো ঠিক হয়নি।
এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল।
গত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা।; শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকায়।
১৯৯৫ সালে সেন্ট্রাল ইন্সুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
