সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম দিনে সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে ।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৯ পয়েন্টে উঠেছে।
এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৪ শতাংশ কমে ৩৭৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
ডিএসইতে হাতবদল হওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১০০টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
লেনদেন আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৩৩ শতাংশ কমে ২৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
হাতবদল হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।
