২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকির বাজারে বিনিয়োগ কম

সূচকে নিম্নমুখী প্রবণতার মধ্যেই গত সপ্তাহে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি থেকে মূলধন তুলে নিয়েছেন বলে জানিয়েছে পুঁজিবাজার গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব (আরআইএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 06:52 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

সাপ্তাহিক বাজার বিশ্লেষণ থেকে পর্যবেক্ষণ থেকে প্রতিষ্ঠানটি বলেছে, সারা সপ্তাহ জুড়ে সার্বিকভাবে মূল্য সূচকে ছিল কিছুটা নিম্নমুখী প্রবণতা। বাজার ঝুঁকির মাত্রা ছিল আগের সপ্তাহের তুলনায় অপেক্ষাকৃত বেশি।

গত সপ্তাহে বিনিয়োগকারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কমছিল, যা ৮.৭৭% লেনদেন হ্রাসের মাধ্যমে বোঝা যায়।

আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে গড় বাজার মূলধন হ্রাস পেয়েছে ১.১৪%, বাজার মূলধন হ্রাসের সঙ্গে হাওলা ৭.২৯% হ্রাস পেয়েছে।

মাপকাঠি

চলতি সপ্তাহ

গত সপ্তাহ

পরিবর্তন

ডিএসসিএক্স সূচক

৪৩৭০.৫০

৪৪৪৬.২৯

-০.৩০%

গড় বাজার মূলধন (কোটি টাকা)

৩০২৩৪২.১৫

৩০৫৮৩০.৮৪

-১.১৪%

মোট লেনদেন (কোটি টাকা)

১৬৭৭.৪৪

১৮৩৮.৭৪

-৮.৭৭%

মোট পরিমাণ (কোটি টাকা)

৫০.৪২

৫৮.৬০

-১৩.৯৭%

মোট হাওলা

৪৬২৮৭৭

৪৯৯২৬৮

-৭.২৯%

মুনাফা-ঝুঁকি অনুপাত

-০.৩৫

-৩.৭৪

৯০.৫৩%

সূত্র: রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব (আরআইএল), রয়্যাল ক্যাপিটাল লিমিটেড

আরআরএল জানিয়েছে, গত সপ্তাহে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ থেকে সুবিধা যেমন করতে পারেনি তেমনি লোকসানও গুণতে হয়েছে।

প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে, গত সপ্তাহে গড়ে প্রতি ইউনিট ঝুঁকি গ্রহণের বিপরীতে বিনিয়োগকারীদের কিছুটা লোকসান হয়েছে। প্রতি ১ ইউনিট ঝুঁকির বিপরীতে এই লোকসানের পরিমাণ ০.৩৫। এ থেকে বোঝা যায় বাজারের অবস্থা কিছুটা দুর্বল।

এ সপ্তাহে প্রধান মূল্যসূচক ০.৩০% (১২.৯৬ পয়েন্ট) হ্রাস পেয়েছে ও বাজার ঝুঁকির মাত্রা ছিল ০.৮৪%। বাজারের অ্যাডভান্সড-ডিক্লাইন (এডি) রেশিও ০.৯১ থেকে ০.৯২ তে পরিণত হয়েছে।

এটি লক্ষণীয় যে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বাজার মূলধন মোট বাজার মূলধনের ৩৩.০৬% থেকে কমে দাঁড়িয়েছে ৩২.৯৮%। অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা হ্রাস পেয়েছে।

খাত ভিত্তিক সাফল্য

গত সপ্তাহে পেপার ও প্রিন্টিং (১৫৯.০৬) ও জুট (১৫১.৫১) খাতের ছিল সর্বাধিক পি-ই রেশিও যা এ দুটি সেক্টরের কোম্পানিগুলোর মুনাফার তুলনায় তাদের শেয়ারের উচ্চ চাহিদাকে নির্দেশ করে।

বিনিয়োগকারীদের জন্য লক্ষণীয় যে, ওই সপ্তাহে পেপার ও প্রিন্টিং উচ্চ পি-ই রেশিও দেখালেও এ খাতের শেয়ার থেকে বিনিয়োগকারীরা মুনাফা করতে পারেননি; বরং লোকসানের মুখোমুখি হয়েছেন।

অন্যদিকে পি-ই রেশিও তুলনামূলক কম হলেও ওষুধ ও জ্বালানি খাতের শেয়ার থেকে লাভের দেখা পেয়েছেন বিনিয়োগকারীরা।

উল্লেখযোগ্য শেয়ার

এ সপ্তাহে সাপ্তাহিক মুনাফার দিক থেকে শীর্ষ ৫ শেয়ার ছিল- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (২৩.১৫%), জেমিনী সী ফুড (১৬.৯২%), কেডিএস এক্সেসরিস্‌ লিমিটেড (১৬.৫২%), ইস্টার্ন লুব্রিকেন্টস (১৫.১৫%) এবং ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস (১৩.৬%)।

এবং সর্বনিম্ন ৫ শেয়ার ছিল- ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড (-১৩.৫৯%), সাউথইস্ট ব্যাংক (-১২.৫০%), ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স (-১০.৭১%), সাভার রিফ্র্যাকটরিজ (-১০.০০%) এবং আজিজ পাইপস (-৯.৪৭%)।

দামের ওঠানামায় ঝুঁকির পরিমাপে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ৫ শেয়ার- ইস্টার্ন লুব্রিকেন্টস  (৫১.৪৪), ব্রিটিশ আমেরিকান টোবাকো (৫১.৩২), জেমিনী সী ফুড (৩৬.৩১), লিব্রা ইনফিউশন (৩৩.৫০) এবং ন্যাশনাল টি কোম্পানি (২৭.১৩)।

টাকার পরিমাপে বাজারে মোট লেনদেনের শতাংশ হিসেবে সর্বাধিক লেনদেন হয়েছে- আমান ফিড (৩.৮৫%), বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেড (৩.৮১%),  ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড (৩.৭৪%), ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং লিমিটেড (৩.৭৩%) এবং কেয়া কসমেটিক্স (৩.৪৫%)।

অন্যদিকে সপ্তাহের মোট লেনদেনকৃত শেয়ারের সংখ্যার অনুপাতে সর্বোচ্চ শেয়ার লেনদেন হওয়া শীর্ষ ৫ কোম্পানি- কেয়া কসমেটিক্স (৭.৬৯%), ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং লিমিটেড (৬.৪৩%), ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি (২.৯৭%), সিএমসি কামাল টেক্সটাইল (২.৫৫%) এবং লংকা বাংলা ফাইন্যান্স (২.৪৯%)।

মোট বাজার মূলধনের অনুপাতে সর্বোচ্চ মূলধন সৃষ্টিকারী ৫ শেয়ার ছিল- গ্রামীণফোন (১০.১৩%), স্কয়ার ফার্মাসিউটিক্যালস (৫.১৭%), ব্রিটিশ আমেরিকান টোবাকো (৫.০৬%), লাফার্জ সুরমা সিমেন্ট (২.৫৭%) এবং রেনেটা (২.১৬%)।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে- ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড (২৬২৩৫), ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড (১৩৭৮২), কেয়া কসমেটিক্স (১২০০৪), কেডিএস এক্সেসরিস্‌ লিমিটেড (১১৮৮৬) এবং ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস (১১৩২৮)।

আগামী সপ্তাহের পূর্বাভাস

গত এবং তার আগের সপ্তাহের বাজার পরিস্থিতি ও গবেষণার প্রেক্ষিতে, আগামী সপ্তাহের বাজার কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে ধারণা করছে আরআইএল।

প্রতিষ্ঠানটির ধারণা, সূচকের ওঠানামায় ভিন্নতা থাকতে পারে আগামী সপ্তাহে; সেই সাথে বাজার থেকে লাভের দেখাও পেতে পারেন বিনিয়োগকারীরা।