১২.৭৫% লভ্যাংশ দেবে এনসিসি ব্যাংক
শেয়ারহোল্ডারদের জন্য ১২ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এনসিসি ব্যাংক।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বুধবার এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা করে।
এনসিসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০ জুন বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ২৫ এপ্রিল।
