২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর বৃদ্ধির শীর্ষে কেডিএস এক্সেসরিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 06:34 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বুধবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ১৫ দশমিক ৭০ শতাংশ।

মঙ্গলবারের সমাপনী মূল্যের সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে।

ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, মঙ্গলবার কেডিএস এক্সেসরিজের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৬৭.৫০ টাকা। বুধবার দিন শেষে তা দাঁড়ায় ৭৮.১০ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইবনে-সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এইা শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৯৮ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ (৬ দশমিক ৮৩ শতাংশ), আমান ফিড (৬ দশমিক ৬১ শতাংশ), পিপলস ইন্স্যুরেন্স (৫ দশমিক ৬৩ শতাংশ), ন্যাশনাল ফিড মিল (৫ দশমিক ৪২ শতাংশ), বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্‌ (৫ দশমিক ১২ শতাংশ), এম্বি ফার্মাসিউটিক্যালস (৪ দশমিক ৮৬ শতাংশ), ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (৪ দশমিক ৭৫ শতাংশ) এবং আইসিবি এমপ্লয়ি প্রোভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম (৪ দশমিক ৫৫ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।