২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পট মার্কেটে যাচ্ছে বার্জার পেইন্টস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 04:06 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ৩১ মার্চ ও ৩ এপ্রিল এই শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে।

কোম্পানির রেকর্ড ডেট আগামী ৪ এপ্রিল।ওইদিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এর আগে কোম্পানিটি ১০০ শতাংশ অর্ন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল। এ নিয়ে আলোচিত বছরের জন্য কোম্পানিটি চূড়ান্ত লভ্যাংশ দিয়েছে ৩৭০ শতাংশ।

কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড মুনাফা (ইপিএস) হয়েছে ৬৪ টাকা ৩৭ পয়সা। শেয়ার প্রতি কনসোলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে  ১৮৬ টাকা ৪২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।