দরপতনের শীর্ষে এমারেল্ড অয়েল
সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এমারেল্ড অয়েলের।
সোমবার লেনদেন শেষে জ্বালানি খাতের এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৩ শতাংশ কমেছে।
এদিন দর কমার তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এএফসি এগ্রো বায়োটেক, কমেছে ৬ দশমিক ৫৭ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে পিপলস ইন্সুরেন্স (৬ দশমিক ৫১ শতাংশ), ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স (৬ দশমিক ১ শতাংশ), দুলামিয়া কটন স্পিনিং মিলস (৫ দশমিক ৭১ শতাংশ), ইস্টার্ন ইন্সুরেন্স (৪ দশমিক ৮৬ শতাংশ), লিগ্যাসি ফুটওয়ার (৪ দশমিক ৭০ শতাংশ), ন্যাশনাল ফিড মিল (৩ দশমিক ৮৫ শতাংশ), রিলায়েন্স ইন্সুরেন্স (৩ দশমিক ৬৯ শতাংশ) ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৫৫ শতাংশ)।
দর হারানোর এই তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
