২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের শীর্ষে সাউথইস্ট ব্যাংক

সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাউথইস্ট ব্যাংকের দর কমেছে সবচেয়ে বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 06:31 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

রোববার লেনদেন শেষে ব্যাংক খাতের এই কোম্পানির শেয়ারের দর ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার ১৫ টাকা ২০ পয়সায় সাউথইস্ট ব্যাংকের শেয়ারের লেনদেন শেষ হয়, যা বৃহস্পতিবার ছিল ১৬ টাকা ৮০ পয়সা।

এদিন দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সাভার রিফ্র্যাকটরিজ লিমিটেড, কমেছে ৮ দশমিক ৮৯ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড (৫ শতাংশ), ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি (৪ দশমিক ৭১ শতাংশ), ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স (৪ দশমিক ৬৫ শতাংশ), মাইডাস ফাইন্যান্স (৪ দশমিক ৩৭ শতাংশ), সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ২৬ শতাংশ), ম্যাকসন স্পিনিং মিলস (৪ দশমিক ২৩ শতাংশ), ন্যাশনাল ফিড মিল (৪ দশমিক ১৫ শতাংশ) এবং ওরিয়ন ইনফিউশন (৩ দশমিক ৯০ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।