২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে ইবনে সিনা

সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইবনে সিনা ফার্মাসিউটিকেলসের দর বেড়েছে সবচেয়ে বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 05:47 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

রোববার লেনদেন শেষে ওষুধ খাতের এই কোম্পানির শেয়ারে দর বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার ইবনে সিনার সমাপনী মূল্য ছিল ১৫২ টাকা, যা মঙ্গলবার দিন শেষে ছিল ১৩৮ টাকা ২০ পয়সা।

এদিন দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং; বেড়েছে ৯ দশমিক ৬০ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে লিবরা ইনফিউশন (৮ দশমিক ৭৫ শতাংশ), ইস্টার্ন লুব্রিকেন্টস (৭ দশমিক ৪৯ শতাংশ), জেমিনি সি ফুড (৭ দশমিক ৪৯ শতাংশ), আনোয়ার গ্যালভানাইজিং (৫ দশমিক ৮৭ শতাংশ), পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি (৫ দশমিক ৭৪ শতাংশ), ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি (৪ দশমিক ২২ শতাংশ), শমরিতা হাসপাতাল (৩ দশমিক ৯৯ শতাংশ) ও লিগ্যাসি ফুটওয়ার (৩ দশমিক ৪৭ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।