৩ কোম্পানির বোর্ড সভার দিন ঘোষণা
নর্দার্ন জেনারেল ইন্সুরেন্স, ইবনে সিনা ফার্মাসিউটিকেলস ও জিএসপি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভার তারিখ নির্ধারণ করা হয়েছে।
সভায় এই তিন কোম্পানি গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে নর্দার্ন জেনারেল ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ সভা বৃহস্পতিবার দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
৩ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় বসবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ।
আর জিএসপি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভা হবে পরদিন বিকাল ৩টায়।
