দর পতনের শীর্ষে ট্রাস্ট ব্যাংক
সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দর সবচেয়ে বেশি কমেছে।
বৃহস্পতিবার দিনের লেনদেন শেষে ব্যাংক খাতের এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে কমেছে ১১ দশমিক ৬১ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার ট্রাস্ট ব্যাংকের সমাপনী মূল্য ছিল ১৯ টাকা ৮০ পয়সা, যা বৃহস্পতিবার লেনদেন শেষে ১৭ টাকা ৫০ পয়সায় উঠেছে।
এদিন দর কমার তালিকায় শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং; কমেছে ৫ দশমিক ৮৫ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে লিগ্যাসি ফুটওয়ার (৫ দশমিক ২৬ শতাংশ), ইস্টার্ন ইন্সুরেন্স (৫ দশমিক ২০ শতাংশ), স্টাইলক্রাফট (৪ দশমিক ৬৩ শতাংশ), আর এন স্পিনিং মিলস (৪ দশমিক ১৩ শতাংশ), স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স (৩ দশমিক ৯৭ শতাংশ), ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স (৩ দশমিক ৬২ শতাংশ), মুন্নু জুট স্টাফলার (৩ দশমিক ৩৮ শতাংশ) ও জাহিন স্পিনিং (৩ দশমিক ৩৩ শতাংশ)।
দর হারানোর এই তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
