২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ডিবিএইচ

সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্সের শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 05:34 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার দিনের লেনদেন শেষে আর্থিক খাতের এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে বেড়েছে ৭ দশমিক ১২ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্সের সমাপনী মূল্য ছিল ১১২ টাকা ৪০ পয়সা, যা বৃহস্পতিবার দিন শেষে তা ১২০ টাকা ৪০ পয়সায় উঠেছে।

এদিন দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেড; বেড়েছে ৪ দশমিক ২৮ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৮০ শতাংশ), ফু-ওয়াং ফুডস (৩ দশমিক ৮০ শতাংশ), কাসেম ড্রাইসেল (৩ দশমিক ৭২ শতাংশ), সামিট পাওয়ার (৩ দশমিক ৬৭ শতাংশ), পাইওনিয়ার ইন্সুরেন্স (৩ দশমিক ৫৩ শতাংশ), সামিট পুর্বাচল পাওয়ার (৩ দশমিক ৩৬ শতাংশ), এমারেল্ড অয়েল ইন্ডান্ট্রিজ (৩ দশমিক ২৬ শতাংশ) এবং ফার্স্ট ফাইন্যান্স (২ দশমিক ৯৭ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।