সাউথইস্ট ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের শেয়ার মঙ্গলবার স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার ও বুধবার স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে এই কোম্পানির শেয়ারের লেনদেন হবে।
বৃহস্পতিবার রেকর্ড ডেট থাকায় ওই দিন এই শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
এদিকে রেকর্ড ডেটের পর মঙ্গলবার হাইডেলবার্গ সিমেন্ট বিডি ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ারের লেনদেন ফের শুরু হচ্ছে।
