সিএমসি কামাল ও ইউনিটেক্স এক হতে আদালতের অনুমতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিএমসি কামাল টেক্সটাইল মিলসের সঙ্গে আলিফ ইউনিটেক্স লিমিটেডের একীভূতকরণের অনুমতি দিয়েছে হাই কোর্ট।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
সিএমসি কামালের আবেদনে সাড়া দিয়ে ১৬ মার্চ একটি হাই কোর্ট বেঞ্চ এই অনুমতি দেয়।
এখন উভয় কোম্পানির বর্তমান আইন ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নীতি মেনেই একীভূতকরণ কার্যকর হবে।
