২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে কেয়া কসমেটিক্স

সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে কেয়া কসমেটিক্সের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 04:27 PM

Updated : 12 Apr 2022, 01:40 AM

রোববার দিনের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার দিন শেষে কেয়া কসমেটিক্সের দর ছিল ১৩ টাকা ৩০ পয়সা, যা রোববার দিন শেষে ১৪ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিন দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ডায়িং; বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ফুওয়াং ফুড (৭ দশমিক ১৯ শতাংশ), ওরিয়ন ইনফিউশন (৫ দশমিক ৪৭ শতাংশ), সায়হাম কটন (৫ শতাংশ), এমারেল্ড ওয়েল (৪ দশমিক ৮০ শতাংশ), দেশ বন্ধু (৪ দশমিক ২৪ শতাংশ), আমান ফিড (৪ দশমিক ০৮ শতাংশ), ইবিএল (৩ দশমিক ৯৬ শতাংশ) ও বিএসআরএম স্টিল (৩ দশমিক ৯০ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।