১৮ শতাংশ লভ্যাংশ দিল সামিট পাওয়ার
শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার।
এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস শেয়ার।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সুপারিশ করা হয়।
সামিট পাওয়ারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ এপ্রিল রাজধানীর ফার্মগেইটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউটে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল।
২০১৫ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.৭৬ টাকা।
আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২৮.৭৩ টাকা ।
আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার।
২০০৫ সালে সামিট পাওয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
